চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও মিলবে ডিজিটাল ঋণ

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ চালুর অনুমতি দিয়েছে। এর ফলে গ্রাহকেরা এখন থেকে ব্যাংকে সরাসরি না গিয়েও মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং বা ই-ওয়ালেটের মাধ্যমে সহজেই ঋণ নিতে পারবেন।

দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্যাশলেস সমাজ গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন ঘরে বসেই মোবাইলে পাওয়া যাবে ব্যাংক ঋণ

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ নিতে পারবেন এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এই ই-লোন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল হবে। গ্রাহক নির্বাচন, আবেদন, অনুমোদন, ঋণ বিতরণ এবং কিস্তি আদায় পর্যন্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ বিকাশ থেকে লোন পাওয়ার যোগ্যতা

কোনো গ্রাহককে সশরীরে ব্যাংকে গিয়ে কাগজপত্রে স্বাক্ষর করতে হবে না। বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে পরিচয় যাচাই করা হবে।

ডিজিটাল নিরাপত্তার বিষয়েও কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের তথ্য সুরক্ষায় ওটিপি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং ঋণসংক্রান্ত ডেটা অবশ্যই দেশের অভ্যন্তরে থাকা নিরাপদ ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো বাণিজ্যিকভাবে এই সেবা চালুর আগে কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। পরে সেই কার্যক্রমের মূল্যায়ন রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ বিদেশে যেতে ভাষা শেখায় ১০ লাখ টাকা ঋণ জামানত ছাড়াই

সুদহার নির্ধারণের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন সুবিধার আওতায় ঋণ দিলে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশের মধ্যে রাখতে হবে।

এছাড়া কোনো খেলাপি ঋণগ্রহীতাকে এই সুবিধা দেওয়া যাবে না। কেউ যদি তথ্য গোপন করে ঋণ গ্রহণ করেন এবং পরে সিআইবি রিপোর্টে তা ধরা পড়ে, তাহলে ব্যাংককে তাৎক্ষণিকভাবে সেই ঋণ সমন্বয় করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ঋণ চালু হলে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং তরুণ ফ্রিল্যান্সাররা সহজে আর্থিক সেবার আওতায় আসতে পারবেন।

একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

তথ্যসূত্রঃ tbsnews.net

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।