জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলা করেন।

আরও পড়ুনঃ ২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস

যা ঘটেছিল বিমানবন্দরে

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হয়। ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দিলে যাত্রীরা ক্ষুব্ধ হন।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এজাহারে আরও বলা হয়, তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন।

অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করেন।

আইনি প্রক্রিয়া

মামলাটি দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় করা হয়েছে। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঢাকার একটি আদালত মামলার তদন্ত প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনি মীর শুক্রবার এই আদেশ দেন। বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর মজিদুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে ব্রাজিল দল

আখতারুজ্জামানের রাজনৈতিক পটভূমি

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার বিএনপির সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এ তিনি যুদ্ধ করেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন তিনি। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment