টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কের পরিধি ও সেবার সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি জানান, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন এবং সেবার মান বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সংসদে উত্থাপিত প্রশ্নে জানতে চাওয়া হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন এই মোবাইল অপারেটরের নেটওয়ার্ক আরও বিস্তৃত করা এবং বেসরকারি অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে সরকার কোনো বিশেষ বরাদ্দ বা প্রকল্প নিয়েছে কি না।

টেলিটকের উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে টেলিটকের উন্নত নেটওয়ার্ক পৌঁছে দিতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। সেই লক্ষ্য সামনে রেখে সরকার ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন চলছে।

তিনি আরও জানান, বেসরকারি মোবাইল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে সরকার পরিকল্পিতভাবে টেলিটকের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান আরও উন্নত হবে।

মন্ত্রী জানান, বর্তমানে টেলিটকের ৩ হাজার ৫১১ কোটি টাকা ব্যয়ে ৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়া প্রায় ৭ হাজার ৭৫৪ কোটি টাকা ব্যয়ের আরও ৯টি প্রকল্পের প্রস্তাব সম্ভাব্যতা সমীক্ষা, যাচাই-বাছাই এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment