ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক, প্রতি মিনিটে ১০ এমবি ফ্রি

বাংলালিংক গ্রাহকদের জন্য নতুন সুখবর দিয়েছে। প্রতি মিনিট আউটগোয়িং কলের বিপরীতে ১০ মেগাবাইট (এমবি) করে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) থেকে চালু হওয়া এই অফার বাংলালিংকের সব প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদা করে কোনো অফার চালু করতে হবে না।

কীভাবে মিলবে বোনাস ইন্টারনেট

আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা। এই বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এই বোনাস ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরবর্তী কলের সময়ের সঙ্গে যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরবর্তী কলের সঙ্গে যোগ হবে। ফলে পরের কলে ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং গ্রাহক আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন।

আরও পড়ুনঃ স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

বাংলালিংকের সিএমও কী বলছেন

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘বাংলালিংকে গ্রাহকদের আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তারা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তারা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।’

গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলালিংক। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারের পাশাপাশি বাড়তি এই সুবিধাও পাবেন বাংলালিংকের গ্রাহকেরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ বাংলালিংককে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment