রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক, প্রতি মিনিটে ১০ এমবি ফ্রি
প্রকল্পের বিবরণ
বৃত্তাকার সড়কটি প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ হবে। এর একাংশ আবদুল্লাহপুর রেলগেট থেকে ধৌর, বিরুলিয়া, গাবতলী, বোসিলা, হাজারীবাগ, সদরঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তা, ফতুল্লা, চাষাঢ়া ও শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত হবে।
অপর একটি অংশ রেলগেট থেকে তেরামুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে ডেমরা পর্যন্ত যাবে।
বর্তমানে রায়েরবাজার, হাজারীবাগ এবং কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছে।
আরও পড়ুনঃ নারীর জন্য নারী চালক, ঢাকার পথে চালু হলো মায়া রাইড
প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃত্তাকার সড়কটি সম্পন্ন হলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াতের জন্য শহরের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম? যে হটলাইন নম্বরে জানাবেন অভিযোগ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


