গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম? যে হটলাইন নম্বরে জানাবেন অভিযোগ

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হলে বা কোনো ধরনের অনিয়ম দেখা গেলে ভোক্তারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন। এই হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকে।

সম্প্রতি এলপিজি সিলিন্ডারের বাজারে কৃত্রিম সংকট ও বাড়তি দাম আদায়ের অভিযোগ উঠলে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানে ৩৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ডিলার বা বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলে ভোক্তারা সরাসরি ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন।

অভিযোগ জানানোর অন্যান্য মাধ্যম

হটলাইনে কল ছাড়াও ভোক্তা অধিদপ্তরের অনলাইন পোর্টালে গিয়ে অভিযোগ করা যাবে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট www.dncrp.com-এ গিয়ে অভিযোগ দায়ের করা যাবে। এছাড়া জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর ০১৭৭৭-৭৫৩৬৬৮-এ যোগাযোগ করেও অভিযোগ জানানো যাবে।

বিভাগীয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ করেও অভিযোগ করা যায়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করে অভিযোগ দায়ের করা যাবে। এছাড়া প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও অভিযোগ করা যাবে।

আরও পড়ুনঃ আগের বিয়ে গোপন করে আবারও বিয়ের রাস্তা বন্ধ হতে যাচ্ছে

অভিযোগে কী কী তথ্য থাকতে হবে

অভিযোগ দায়ের করার সময় কী অনিয়ম হয়েছে, কোথায় হয়েছে, কে বা কোন প্রতিষ্ঠান করেছে—এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রমাণ হিসেবে রশিদ, ছবি বা ভিডিও থাকলে সেটিও জমা দেওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তারা নিজেরাই অভিযোগ দায়ের করতে পারেন। কোনো আইনজীবী বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান, ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

জ্বালানি বিভাগের অভিযোগ ৩৩৩ নম্বরেও

এদিকে জ্বালানি খাতে ভোক্তাদের অভিযোগ জানানোর জন্য জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরও চালু করা হয়েছে। জ্বালানি বিভাগের সচিব নুরুল আলম জানিয়েছেন, জ্বালানি সংক্রান্ত যেকোনো অভিযোগ ৩৩৩ নম্বরে জানানো যাবে।

তিনি বলেন, জ্বালানি খাতে এতদিন ভোক্তাদের অভিযোগ জানানোর কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। এখন থেকে ৩৩৩ নম্বরে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তারা যদি মনে করেন যে তারা জ্বালানি খাতে প্রতারিত হচ্ছেন বা সেবা ঠিকমতো পাচ্ছেন না, তাহলে ৩৩৩ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুনঃ অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment