ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতকারীদের জন্য স্বস্তির খবর আসতে যাচ্ছে। সরকার ব্যাংক হিসাবে জমা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর পরিকল্পনা করেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে এই সীমা ৩ লাখ টাকা পর্যন্ত রয়েছে। ফলে ক্ষুদ্র ও মাঝারি আমানতকারীরা নতুন বাজেটে বড় ধরনের সুবিধা পেতে পারেন।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

নতুন নিয়ম কার্যকর হলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ অনুযায়ী বছরে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক কাটা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত জমায় কোনো শুল্ক থাকবে না।

তবে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ৫০০ টাকা শুল্ক কাটা হতে পারে। এর বেশি জমার ক্ষেত্রে আগের মতো বিভিন্ন স্তরে শুল্ক আরোপ বহাল থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক কমানো হলে মানুষ আরও বেশি ব্যাংকমুখী হবে। এতে নগদ অর্থ ঘরে রাখার প্রবণতা কমবে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে লেনদেন বাড়বে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি শক্তিশালী হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক পুরোপুরি তুলে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন নির্দেশনা

তার মতে, ব্যাংকে টাকা রাখার জন্য অতিরিক্ত শুল্ক অনেক গ্রাহকের কাছে অযৌক্তিক মনে হয়। তাই ধীরে ধীরে এই ব্যবস্থা বাতিল করা হলে সাধারণ আমানতকারীরা উপকৃত হবেন।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে আবগারি শুল্ক থেকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আসে। তবে শুল্কমুক্ত সীমা ৫ লাখ টাকা করা হলে সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব কমতে পারে। তারপরও ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে সরকার এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংক খাতে আস্থা বাড়াতে এবং সঞ্চয় সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হতে পারে।

আরও পড়ুনঃ পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

তথ্যসুত্রঃ bangla.thedailystar

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।