ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে খানা তথ্য সংগ্রহের কাজ আগামী ১৭ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) জারি করা এক জরুরি চিঠিতে Deputy Director-দের এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিকভাবে খানা তথ্য সংগ্রহ সম্পন্ন করতে হবে। তথ্যের গুণমান বজায় রাখতে হবে এবং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত খানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অভিযোগ নিষ্পত্তির সময়সীমা
নির্দেশনায় অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। সব অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
উপজেলা বা সিটি কমিটির সিদ্ধান্তে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটির কাছে আপিল করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী কাজের নির্দেশ
চিঠিতে উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এ বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর থেকে সারা দেশে খানা তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত আছেন।
সরকারের লক্ষ্য ছিল ৩০ নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে উপকারভোগীর তালিকা তৈরি করা। নতুন নির্দেশনা অনুযায়ী সেই সময়সীমা বাড়িয়ে ১৭ ডিসেম্বর করা হলো।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


