দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের জন্য আবেদন আহ্বান করেছে।
আগ্রহীদের ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর প্রাপ্ত কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা তরুণ ও তরুণীরা আবেদন করতে পারবেন। নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনঃ ডিজিটাল সেবার অগ্রযাত্রায় টেলিটক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রশিক্ষণের মেয়াদ ও সুবিধা
প্রশিক্ষণটি ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস চলবে। দৈনিক ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে কোনো ফি নেই। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাবারের সুবিধা পাবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
বৈধ আবেদনকারীদের ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নির্বাচিতদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণটি ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।
আরও পড়ুনঃ রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


