রাজধানীতে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামী সপ্তাহ থেকে এসব যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে চলাচলকারী প্রতিটি নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেক যানবাহনে অনুমোদিত নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ শুধু রঙ দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন, আবার অনেকে নম্বর প্লেট সঠিক স্থানে স্থাপন করছেন না।
এছাড়া বিআরটিএ থেকে আরএফআইডি ট্যাগ সংগ্রহ করলেও অনেক যানবাহনের উইন্ডশিল্ডে থাকা ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
বিশেষজ্ঞদের মতে, আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করলে যানবাহনের তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কার্যক্রম আরও কার্যকর হয়। একই সঙ্গে চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত যানবাহন শনাক্ত করতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুনঃ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে
ডিএমপি গাড়ির মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে, দ্রুত বিআরটিএ অনুমোদিত নম্বর প্লেট সংগ্রহ করে নির্ধারিত স্থানে স্থাপন করতে এবং আরএফআইডি ট্যাগ সচল আছে কি না তা নিশ্চিত করতে। অন্যথায় আগামী সপ্তাহ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করতে সরকার দীর্ঘদিন ধরে আরএফআইডি ও ডিজিটাল ট্রাফিক মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহন শনাক্তকরণ এবং নগর নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুনঃ চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও মিলবে ডিজিটাল ঋণ
এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
তথ্যসূত্রঃ bvnews24
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


