নতুন বাস ভাড়া তালিকা ২০২৬, ঢাকা থেকে দূরপাল্লার রুটে ভাড়া কত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের নতুন ভাড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন হারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা রুটে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়। বিআরটিএর ওয়েবসাইটে প্রতিটি রুটের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।

ঢাকা থেকে দূরপাল্লার রুটের নতুন ভাড়া

সায়েদাবাদ রুট থেকে দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা।

ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা। ঢাকা-সিলেট রুটে ৫১ আসনে ৫৮০ টাকা এবং ৪০ আসনে ৭৪০ টাকা।

ঢাকা-বরিশাল রুটে ৫১ আসনে ৪৬৪ টাকা এবং ৪০ আসনে ৫৯২ টাকা। ঢাকা-খুলনা রুটে ৫১ আসনে ৫৪১ টাকা এবং ৪০ আসনে ৬৯০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী রুটের নতুন ভাড়া

গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। গাবতলী-রংপুর রুটে ৫১ আসনে ৭৫১ টাকা এবং ৪০ আসনে ৯১১ টাকা।

গাবতলী-দিনাজপুর রুটে ৫১ আসনে ৯৭৪ টাকা এবং ৪০ আসনে ১,২৪১ টাকা। গাবতলী-রাজশাহী রুটে ৫১ আসনে ৭৭৭ টাকা এবং ৪০ আসনে ৯৯১ টাকা।

মহাখালী রুটের নতুন ভাড়া

মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। মহাখালী-জামালপুর রুটে ৫১ আসনে ৩৮৬ টাকা এবং ৪০ আসনে ৪৯২ টাকা।

মহাখালী-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনে ৪০১ টাকা এবং ৪০ আসনে ৫১১ টাকা। মহাখালী-শেরপুর রুটে ৫১ আসনে ৪২১ টাকা এবং ৪০ আসনে ৫৩৭ টাকা।

আরও পড়ুনঃ বিদেশিদের জন্য জাপানের নতুন পদক্ষেপ, কঠোর হলো স্থায়ী বসবাসের নিয়ম

ঢাকা মহানগরীর কিছু রুটের ভাড়া

গুলিস্তান থেকে গাজীপুর রুটে (৪১.৫ কিলোমিটার) ভাড়া ১০৫ টাকা। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে (২১ কিলোমিটার) ভাড়া ৫৩ টাকা।

কালশী থেকে কাঁচপুর ব্রিজ রুটে (২৮.৮ কিলোমিটার) সর্বোচ্চ ভাড়া ৭৮ টাকা। কালশী থেকে মিরপুর-১২ পর্যন্ত ২.২ কিলোমিটারে ভাড়া ১০ টাকা।

চট্টগ্রাম মহানগরীর ভাড়া

কালুরঘাট থেকে নিউমার্কেট রুটে (১৪ কিলোমিটার) ভাড়া ৩৫ টাকা। নিউমার্কেট থেকে বিমানবন্দর রুটে (১৮.৬ কিলোমিটার) ভাড়া ৪৭ টাকা।

চকবাজার থেকে নিউমার্কেট পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকায় যাতায়াত করা যাবে।

আরও পড়ুনঃ কমলো টেলিটক সিম রিপ্লেসমেন্ট খরচ

যেসব নিয়ম মানতে হবে

ভাড়ার ক্ষেত্রে ভগ্নাংশ ৫০ পয়সার বেশি হলে ১ টাকা হিসেবে গণ্য হবে এবং ৫০ পয়সার কম হলে তা নেওয়া যাবে না। প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এই শ্রেণির বাসের ভাড়া পরিবহনমালিকদের ইচ্ছা এবং নির্দিষ্ট রুটে প্রতিযোগিতার ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ যেভাবে আদা খেলে দূর হয় গ্যাসের সমস্যা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment