ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর

চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যদের খাবার খেতে যাওয়ার ফাঁকে থানার একটি টহল পিকআপ ভ্যান চুরি হয়েছে। কয়েক ঘণ্টা পর কর্ণফুলী উপজেলা থেকে ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া ভ্যানটি হালিশহর থানার পুরোনো একটি টহল পিকআপ ভ্যান ছিল।

যেভাবে ঘটে চুরি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল দলের সদস্যরা পিকআপ ভ্যানটি পুলিশ লাইনের সামনে পার্ক করে পাশের পুকা ক্যান্টিনে খাবার খেতে যান। টহল দলে তিন পুলিশ সদস্য ও একজন চালক ছিলেন।

প্রায় ১০ মিনিট পর তারা বের হয়ে এসে দেখেন গাড়িটি নেই। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশ সদস্যরা ক্যান্টিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ওঠেন এবং দ্রুত গাড়িটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।

উদ্ধার ও তদন্ত

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার পর সিএমপির একাধিক দল গাড়িটি উদ্ধারে তল্লাশি শুরু করে। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফইন্নির হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, তাদের দল কর্ণফুলী উপজেলায় গিয়ে ভ্যানটি উদ্ধার করেছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানিয়েছেন, তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment