ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেওয়া হবে, আবেদন করবেন যেভাবে

ইতালি সরকার ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করেছে। বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় কাজের সুযোগ পাবেন।

ইতালির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই কোটা নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের জন্য নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন।

কোন খাতে কত কোটা

২০২৭ সালের কোটা অনুযায়ী, অমৌসুমি (নন-সিজনাল) কাজের জন্য ৭৬ হাজার ২০০ জন, কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য ৮৯ হাজার এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০ জনের সুযোগ রয়েছে।

অমৌসুমি কোটা থেকে ১৪ হাজার জন পারিবারিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে নিয়োগ পাবেন।

যেসব খাতে কর্মী নেওয়া হবে তার মধ্যে রয়েছে কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদামজাতকরণ, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্কদের পরিচর্যা।

আবেদনের সময়সূচি

আবেদন ফরম পূরণ করা যাবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন চূড়ান্ত জমা দেওয়ার জন্য চারটি ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কাজের জন্য ১২ জানুয়ারি ২০২৭, পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য ৯ ফেব্রুয়ারি ২০২৭, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি ২০২৭ এবং পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি ২০২৭।

কোটা খালি থাকা সাপেক্ষে আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

কে আবেদন করতে পারবেন

ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মীরা সরাসরি নিজে থেকে আবেদন করতে পারেন না।

প্রথমে ইতালিতে অবস্থানরত একজন বৈধ নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধিকে কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’র জন্য আবেদন করতে হবে।

নুল্লা ওস্তা অনুমোদন পেলে কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশিদের জন্য আলাদা সুযোগ

ইতালিতে বৈধভাবে বসবাসকারী প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ৮০ হাজার ওয়ার্ক পারমিটধারী। ২০২৫ সালে তারা বাংলাদেশে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

ইতালি সরকারের নতুন বিধান ‘আর্টিকেল ২৩’ অনুযায়ী, যারা ইতালির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করবেন, তারা বার্ষিক কোটা ব্যবস্থার বাইরে বৈধভাবে ইতালিতে যেতে পারবেন।

এই প্রশিক্ষণে ইতালীয় ভাষা, নাগরিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা শেখানো হয়। প্রশিক্ষণ বিনামূল্যে এবং বাংলাদেশেই সম্পন্ন করা যাবে।

ইতালিতে কাজের জন্য আগ্রহীদের ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment