জাতীয় পরিচয়পত্রের আবেদন সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটিকে এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন প্রমাণক যাচাই এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার ২ আগস্ট নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের স্বাক্ষর করা একটি চিঠিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত ও দাখিল করা প্রমাণক যাচাইয়ের জন্য এই কমিটি কাজ করবে।
নতুন কমিটির মাধ্যমে কোন ধরনের সংশোধনের জন্য কী প্রমাণপত্র প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। পাশাপাশি দ্রুত আবেদন নিষ্পত্তির উপায়, ইলেকট্রনিকভাবে আবেদন প্রক্রিয়ায় জটিলতা এবং এনআইডি লক আনলক সংক্রান্ত বিষয়েও সুপারিশ দেওয়া হবে। এতে সংশোধন সেবার জটিলতা কমার পাশাপাশি আবেদন নিষ্পত্তির সময়ও কমতে পারে।
এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে নতুন উদ্যোগ
চার সদস্যের কমিটিতে যারা থাকছেন
ইসির গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক নিবন্ধন ও প্রবাসীকে। কমিটির সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা এবং সহকারী পরিচালক মুদ্রণ ও বিতরণ ইউনিট।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক সংশোধন ও প্রতিস্থাপন। এই চার সদস্যের কমিটি এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।
আরও পড়ুনঃ মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট, এআই ক্যামেরার আওতায় আসছে দুই চাকার যান
কোন কোন বিষয়ে কাজ করবে কমিটি
কমিটির অন্যতম দায়িত্ব হবে আবেদনকারীর চাওয়া সংশোধনের ধরন অনুযায়ী বিষয়গুলো শ্রেণিবদ্ধ করা। একই সঙ্গে প্রতিটি ধরনের সংশোধনের ক্ষেত্রে প্রমাণ হিসেবে কোন কোন দলিল প্রয়োজন, তার একটি তালিকাও প্রস্তুত করবে কমিটি।
‘ঘ’ ক্যাটাগরির যেসব আবেদন পর্যাপ্ত প্রমাণক না থাকায় বাতিল হয়ে নিষ্পত্তি করা হয়েছে, সেগুলো পুনরায় জমা দেওয়ার পর পর্যাপ্ত কাগজপত্র পাওয়া গেলে কীভাবে সেসব আবেদন নিষ্পত্তি করা হবে, সে বিষয়েও সুপারিশ করবে কমিটি।
আরও পড়ুনঃ বিশ্বে ইন্টারনেটের গতি ও সেবার মানে পিছিয়ে বাংলাদেশ
দ্রুত নিষ্পত্তি ও প্রযুক্তিগত জটিলতা দূর করার সুপারিশ
এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে। এতে আবেদন যাচাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া আবেদন ইলেকট্রনিকভাবে নিষ্পত্তির সময় যে ধরনের জটিলতা দেখা দেয়, তা সমাধানে সিএমএস পোর্টারে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সে বিষয়ে মতামত দেবে কমিটি। এনআইডি লক, আনলক এবং রোলব্যাকের ক্ষেত্রে কী ধরনের যৌক্তিকতা বা জাস্টিফিকেশন প্রয়োজন, সে বিষয়েও সুপারিশ করবে তারা।
আরও পড়ুনঃ এলপিজির দাম বেড়েছে, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য আজ থেকেই কার্যকর
এনআইডি সংশোধন সেবায় কী পরিবর্তন আসতে পারে
নতুন কমিটির কাজের মাধ্যমে এনআইডি সংশোধনের ক্ষেত্রে প্রমাণপত্র যাচাইয়ের নিয়ম আরও স্পষ্ট হতে পারে। কোন সংশোধনের জন্য কোন দলিল প্রয়োজন, তা নির্দিষ্ট করা হলে আবেদনকারীদের ভুল বা অসম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা কমতে পারে।
একই সঙ্গে আবেদন নিষ্পত্তির সময় প্রযুক্তিগত জটিলতা কমানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সুপারিশ বাস্তবায়িত হলে এনআইডি সংশোধন সেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুনঃ সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ, শুরু সম্ভাব্যতা যাচাই
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


