রবির সার্কেল ব্র্যান্ড নিয়ে বিটিআরসির শোকজ, নতুন নির্দেশনা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রবি আজিয়াটাকে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ (Cirkle) ব্যবহারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। নোটিশে রবিকে সার্কেল নামে কার্যক্রম চালানো থেকে কেন বিরত থাকতে নির্দেশ দেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

গত ২৬ অক্টোবর বিটিআরসির আইনগত শাখা থেকে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নোটিশ পাঠানো হয়। তবে সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

অভিযোগ কী

দেশব্যাপী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘সার্কেল নেটওয়ার্ক’ ২০১৬ সাল থেকে বিটিআরসির লাইসেন্স নিয়ে ‘Circle’ নামে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, রবির নতুন ব্র্যান্ড নাম ‘Cirkle’ উচ্চারণ ও পরিচিতিতে সার্কেল নেটওয়ার্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সার্কেল নেটওয়ার্কের প্রধান নির্বাহী এসএম ফারহাদ জানিয়েছেন, একই রকম নামের কারণে অনেক গ্রাহক ভুল করে তাদের গ্রাহকসেবা কেন্দ্রে ফোন দিচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায় ক্ষতি হচ্ছে।

বিটিআরসির নোটিশে আরও বলা হয়েছে, কমিশনের পূর্বানুমোদন ছাড়া রবি এই নামটি ব্যবহার করছে, যা মেধাস্বত্ব আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

এয়ারটেল প্রসঙ্গও উঠেছে

নোটিশে ২০১৬ সালে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার শর্তের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই শর্ত অনুযায়ী রবিকে ‘রবি আজিয়াটা লিমিটেড’ নামে কার্যক্রম চালাতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৩ সালের ২৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় বলা হয়, একীভূত হওয়ার পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নয়, বরং রবির একটি ব্র্যান্ড।

বিটিআরসির অভিযোগ, ‘সার্কেল’ ব্র্যান্ডের বিজ্ঞাপনে এয়ারটেলকে অপারেটর হিসেবে দেখানো হচ্ছে, যা ওই নির্দেশনার পরিপন্থী।

রবির বক্তব্য

রবি কর্তৃপক্ষ সার্কেল ব্র্যান্ডের বিরুদ্ধে আপত্তি জানানোর কোনো আইনি বা নৈতিক ভিত্তি নেই বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, ‘ব্র্যান্ডটি প্রযোজ্য আইন ও বৈধ ব্যবসায়িক নীতির মধ্যে থেকেই পরিচালিত হচ্ছে’।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, ‘আমাদের ব্র্যান্ডের নাম সার্কেল আর ওদেরটার নাম সার্কেল নেটওয়ার্ক। নামের বানানেও পার্থক্য আছে। ফলে সমস্যা কোথায় আমরা বুঝতে পারছি না’।

সার্কেল নেটওয়ার্কের অবস্থান

সার্কেল নেটওয়ার্ক জানিয়েছে, তারা রবির বৈধ ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে না। তাদের আপত্তি মূলত নিজেদের প্রতিষ্ঠিত ব্র্যান্ড পরিচয় রক্ষা এবং গ্রাহকদের বিভ্রান্তি ঠেকানোর জন্য।

প্রতিষ্ঠানটি বিটিআরসিকে ‘সার্কেল’ নাম ব্যবহার বন্ধে আইনি ও নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

রবি গত ১৭ আগস্ট ঢাকায় একটি অনুষ্ঠানে এয়ারটেলের বদলে ‘সার্কেল’ ব্র্যান্ড চালু করে। এয়ারটেলের ১৬ বছরের উপস্থিতি শেষ হয় এতে।

বিটিআরসি এখন দুই পক্ষের যুক্তি পর্যালোচনা করছে। আইনগতভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment