প্রতারণা ঠেকাতে এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, চালু হচ্ছে ফেস ভেরিফিকেশন

মোবাইল ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সিম নিবন্ধনের নিয়ম কঠোর করছে সরকার। এক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ এবং নতুন সিম নিবন্ধনে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। তিনি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ

মন্ত্রী জানান, সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন পদ্ধতি চালুর কার্যক্রম চলছে। এর মাধ্যমে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ঠেকানো সম্ভব হবে বলে সরকার আশা করছে।

বর্তমানে বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সারা দেশের সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এমএফএস প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ

বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে। গ্রাহকের নিজস্ব এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করাই এর লক্ষ্য।

মন্ত্রী জানান, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতারণায় ব্যবহৃত নম্বর ও লিংক বন্ধ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ওয়েবসাইট বা লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি।

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

গ্রাহক সচেতনতা বৃদ্ধি

অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে মোবাইল অপারেটরদের মাধ্যমে গণমাধ্যম, খুদে বার্তা ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও এসএমএস, ভয়েস মেসেজ এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত গ্রাহক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা জানতে যেকোনো মোবাইল থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করা যাবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment