২০ জুলাই নয়, এসএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হবে জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগের ঘোষিত সময় অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর ফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের সময় পিছিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলো আগামী ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা জানানো হলেও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিসহ কয়েকটি কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি।

এসএসসি রেজাল্ট ২০২৬ কবে দিবে?

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগের ঘোষণা অনুযায়ী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলো ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারে।

এরপর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। তাই বর্তমান তথ্য অনুযায়ী, এসএসসি রেজাল্ট ২০২৬ ২৮ জুলাইয়ের পর যেকোনো দিন প্রকাশ হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ জানতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন পিছিয়েছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ

অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, ফলাফল তৈরির জন্য শিক্ষা বোর্ডগুলোকে অতিরিক্ত সময় প্রয়োজন হয়েছে। এ কারণে আগের নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক সপ্তাহ দেরিতে ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তিনি আরও বলেন, বোর্ডগুলো ফলাফল চূড়ান্ত করার পর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করবে। তাই ফল প্রকাশের নির্দিষ্ট দিন জানতে শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের ঘোষণার অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন।

আরও পড়ুনঃ ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment