সূর্যের আলো থেকে ব্যাটারিবিহীন যন্ত্রে জ্বালানি তৈরি, ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সাফল্য

জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন একটি ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র তৈরি করেছেন, যা সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড থেকে সরাসরি জ্বালানি তৈরি করতে পারে। এই যন্ত্রটি সূর্যের আলোর পরিবর্তনের সঙ্গে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে খাপ খাইয়ে নিতে পারে, ফলে ব্যাটারি বা জটিল ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয় না।

গবেষণাটি জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ফটোসিন্থেসিসের অধ্যাপক ইয়াসুও মাৎসুবারা এবং অধ্যাপক ইউতাকা আমাওয়ের নেতৃত্বে পরিচালিত হয়েছে। আইইডা গ্রুপ হোল্ডিংসের সহযোগিতায় এই গবেষণা সম্পন্ন হয় এবং ফলাফলটি ইএসএস সোলার জার্নালে প্রকাশিত হয়েছে।

যন্ত্রটি কীভাবে কাজ করে

কৃত্রিম সালোকসংশ্লেষণে সৌরবিদ্যুৎ ব্যবহার করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জ্বালানিতে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়ায় তৈরি হয় ফরমিক অ্যাসিড, যা জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য এবং শক্তি সঞ্চয়ের মাধ্যম হিসেবেও কাজ করে।

সূর্যের আলো দিনভর পরিবর্তিত হওয়ায় সাধারণত ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বা এমপিপিটি পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু প্রচলিত এমপিপিটি ব্যবস্থায় ব্যাটারি ও অতিরিক্ত ইলেকট্রনিক যন্ত্রাংশ লাগে, যা ব্যয় ও জটিলতা বাড়ায়।

ওসাকার গবেষকরা ইলেকট্রোলাইজারের ভেতরে একটি বিশেষ কঠিন ইলেকট্রোলাইট ব্যবহার করেছেন, যা সূর্যের আলোর তীব্রতা বাড়লে নিজে থেকেই গরম হয়ে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ায়। ফলে কোনো বাহ্যিক নিয়ন্ত্রক ছাড়াই যন্ত্রটি শক্তি উৎপাদনের ভারসাম্য রক্ষা করে।

ব্যাটারি বাদ দিয়ে খরচ ও জটিলতা কমানো

গবেষকদের মতে, এই পদ্ধতিতে ব্যাটারি, সেন্সর ও অতিরিক্ত কনভার্টারের প্রয়োজন নেই। যন্ত্রের পাম্প, ভালভ ও মাইক্রোপ্রসেসরগুলো সরাসরি সোলার প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে চলে। ফলে সিস্টেমটি আগের চেয়ে সরল, সস্তা এবং দীর্ঘস্থায়ী হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রফেসর আমাও বলেন, ‘সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইট গরম হয়, যার ফলে বৈদ্যুতিক রোধ কমে যায় এবং বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে। এতে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তার বৈদ্যুতিক আচরণ সমন্বয় করে’।

বাস্তব পরীক্ষায় সাফল্য

গবেষকরা ২০২৫ ওসাকা-কানসাই এক্সপোতে এই প্রযুক্তির একটি সংস্করণ প্রদর্শন করেছেন। সেখানে যন্ত্রটি যে ফরমিক অ্যাসিড তৈরি করেছে, তা দিয়ে একটি ছোট ডায়োরামা চালানো হয়েছিল। বাস্তব সূর্যালোকের অধীনে পরীক্ষার সময়ও জ্বালানি উৎপাদন স্থিতিশীল ছিল।

তবে প্রযুক্তিটি এখনো গবেষণা পর্যায়ে রয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে এর মাপ বড় করতে হবে, দক্ষতা বাড়াতে হবে এবং অর্থনৈতিকভাবে লাভজনক কিনা তা যাচাই করতে হবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment