জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। সীমিত সময়ের এই আয়োজনে মাত্র ৩৬ টাকায় টেলিটকের সিম এবং একই দামে ৩৬ মিনিট টকটাইম ও ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা পাওয়ার সুযোগ থাকছে।
টেলিটকের বিশেষ অফারের আওতায় এভরিথিং সিমের দাম ১৫০ টাকা থেকে কমিয়ে মাত্র ৩৬ টাকা করা হয়েছে। গ্রাহকরা টেলিটকের সব কাস্টমার কেয়ার থেকে এই সিম সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে বিদ্যমান গ্রাহকদের জন্যও রাখা হয়েছে সাশ্রয়ী মূল্যের টকটাইম ও ইন্টারনেট সুবিধা।
টেলিটক জানিয়েছে, ৫ আগস্ট ৩৬ জুলাই উপলক্ষে সীমিত সময়ের জন্য অফারটি চালু করা হয়েছে। ৩৬ টাকা রিচার্জ অথবা নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল করে গ্রাহকরা নির্ধারিত সুবিধা নিতে পারবেন। অফারটির মেয়াদ রাখা হয়েছে ৭ দিন।
টেলিটকের ৩৬ টাকার বিশেষ অফারে যা থাকছে
টেলিটকের বিশেষ অফারে সবচেয়ে আকর্ষণীয় সুবিধাগুলোর একটি হলো কম দামে এভরিথিং সিম কেনার সুযোগ। সাধারণত ১৫০ টাকা দামের এই সিমটি এখন বিশেষ অফারের আওতায় মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে।
এই সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সীমিত সময়ের জন্য অফারটি চালু থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সিম সংগ্রহ করতে হবে।
৩৬ টাকায় মিলবে ৩৬ মিনিট ও ৩.৬ জিবি ডাটা
টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। মাত্র ৩৬ টাকা খরচ করে পাওয়া যাবে ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা।
এই টকটাইম ও ডাটার মেয়াদ ৭ দিন। ফলে কম খরচে কল ও ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকরা অফারটি নিতে পারবেন। বিশেষ করে স্বল্পমেয়াদি প্রয়োজনের ক্ষেত্রে এই প্যাকেজটি কাজে আসতে পারে।
আরও পড়ুনঃ মাত্র ৩৯ টাকায় টেলিটকের ৭ দিন মেয়াদি কম্বো অফার
যেভাবে টেলিটকের বিশেষ অফার নেওয়া যাবে
টেলিটকের বিশেষ অফার গ্রহণের জন্য গ্রাহকদের নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল করতে হবে অথবা ৩৬ টাকা রিচার্জ করতে হবে। অফার চালু হওয়ার পর নির্ধারিত সুবিধা ব্যবহার করা যাবে।
অফার সম্পর্কিত সর্বশেষ তথ্য ও বিস্তারিত শর্ত জানতে টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিটকের ওয়েবসাইটে অফার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের বিভিন্ন পণ্য ও সেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই বিশেষ স্মারক অফার চালু করা হয়েছে।
আরও পড়ুনঃ টেলিটকের নতুন পেশাজীবী প্যাকেজ চালু, মাত্র ৪৫ পয়সায় কল, ডাটা ও বান্ডল সুবিধা
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


