এবার দাম বাড়ল অটোগ্যাসের, সন্ধ্যা ৬টা থেকে থেকেই নতুন দাম কার্যকর হবে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করেছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। আগে এই দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি প্রায় ১২ টাকা বেড়েছে।

নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

দাম বাড়ার কারণ

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি এবং পরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ার কারণে দেশেও দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সে সময় লিটারপ্রতি দাম ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট, এলপিজি জাহাজ চলাচল বন্ধ হওয়া এবং বিকল্প পথে আমদানিতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই দাম সমন্বয় করা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

যাত্রী ভোগান্তির আশঙ্কা

অটোগ্যাসের দাম বাড়ার কারণে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও গ্যাস সংকটের অজুহাতে বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার প্রায় দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মদনপুর থেকে আড়াইহাজারের ভাড়া ৬০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। মদনপুর থেকে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত ৯০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০০ টাকা।

চট্টগ্রামে কর্ণফুলী থেকে আনোয়ারা চাতুরী চৌমুহনী পর্যন্ত ভাড়া ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। চাতুরী চৌমুহনী থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ভাড়া ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা।

আরও পড়ুনঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এলপিজির দামও বাড়ল

একই দিনে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ২৫২ টাকা।

নতুন দাম অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮৩ টাকা। আগে এই দাম ছিল ১ হাজার ৪৩১ টাকা।

আরও পড়ুনঃ ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক, প্রতি মিনিটে ১০ এমবি ফ্রি

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment