বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার নির্ধারিত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনা খরচে মালয়েশিয়া যেতে আগ্রহীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়মে আবেদন করার সুযোগ থাকবে। প্রথম দফায় নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় দালাল ও মধ্যস্বত্বভোগী এড়িয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদন শুরুর আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, পাসপোর্ট জমা রাখা কিংবা অপ্রয়োজনীয় খরচ করার বিষয়ে সতর্ক থাকতে হবে। আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশের পরই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন প্রক্রিয়া

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর সেখানে আবেদনের যোগ্যতা, সময়সীমা ও প্রয়োজনীয় নিয়ম বিস্তারিত জানানো হবে।

প্রথম ধাপে নির্বাচিত ১০ হাজার কর্মীকে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষ এই কর্মী পাঠানোর কার্যক্রমে বোয়েসেলকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

আবেদনের জন্য যেসব প্রস্তুতি রাখতে হবে

আবেদনের সময় বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার তথ্য, দক্ষতার প্রমাণপত্র এবং কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদও প্রয়োজন হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে কোন কোন কাগজপত্র বাধ্যতামূলক হবে, তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নিশ্চিতভাবে জানা যাবে। তাই এখন থেকেই নিজের পাসপোর্ট ও প্রয়োজনীয় ব্যক্তিগত নথি প্রস্তুত রাখা ভালো।

দালালের মাধ্যমে আবেদন নয়

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কা থাকায় কর্মীদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো দালাল, এজেন্ট বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই।

কেউ বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার আগে মেডিকেল পরীক্ষা করানো, পাসপোর্ট জমা দেওয়া বা কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের সুখবর, ঢাকায় চালু হচ্ছে নতুন আবেদনকেন্দ্র

কর্মীদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা

মালয়েশিয়ায় যাওয়ার পর কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন ও ভাতা, আবাসন এবং চিকিৎসাসেবার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হওয়ার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুনঃ মোটরসাইকেল আমদানির বিধি-নিষেধ উঠল, গেজেট প্রকাশ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment