বায়োমেট্রিক তথ্য না দিলে ছয় মাসে এনআইডি আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধনের আবেদন করার পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে।

কেন এই সিদ্ধান্ত

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, আবেদনকারী ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য উপস্থিত না হলে সংশ্লিষ্ট আবেদন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

আখতার আহমেদ বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদনটি বাতিল করা হবে।

আবার আবেদন করা যাবে

আবেদন বাতিল হলেও এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাইফুল ইসলাম বলেন, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়। তাই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এনআইডি সংশোধনের আবেদনেও একই নিয়ম

শুধু নতুন আবেদন নয়, এনআইডি সংশোধনের আবেদনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা বায়োমেট্রিক তথ্য না দিলে সংশোধনের আবেদনও বাতিল হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষমাণ রয়েছে।

ইসি জানিয়েছে, এই উদ্যোগের ফলে সার্ভারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অসম্পূর্ণ আবেদনের সংখ্যা কমবে এবং কাজের গতি বাড়বে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment