ঢাকা মহানগরে খাদ্য অধিদপ্তরের ওএমএস ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা পাওয়া যাচ্ছে। ট্রাক থেকে মোটা চাল পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজি এবং আটা ২৮ টাকা কেজি দরে।
খুচরা বাজারে এসব পণ্যের দাম অনেক বেশি। বাজারে মোটা চাল ৫৫ টাকা কেজি এবং আটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কতটুকু কিনতে পারবেন
নিয়ম অনুযায়ী একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ৪ কেজি আটা কিনতে পারেন। এতে প্রতি বার সব মিলিয়ে ২১৫ টাকা সাশ্রয় হয়।
প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও দুই টন আটা বরাদ্দ থাকে। এই পরিমাণ দিয়ে ৩০০ জন মানুষ চাল এবং ৪০০ জন আটা কিনতে পারেন।
আরও পড়ুনঃ ভারতের ভিসা ক্যাটাগরি ১৩ থেকে কমে ৯, পর্যটন ভিসার নাম বদলে ভিজিটর ভিসা
কোথায় পাওয়া যাচ্ছে
গতকাল রাজধানীর ১১৮টি স্থানে ওএমএসের ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হয়েছে। ঢাকা রেশনিংয়ের অধীন এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজধানীর রায়েরবাগ, আদাবর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ওএমএসের ট্রাক থেকে চাল ও আটা বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহে ছয় দিন ওএমএস কার্যক্রম চলে। শুক্র ও শনিবার বন্ধ থাকে।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এক হালি গোল, রাকিবও করলেন গোল
কেন ভিড় বাড়ছে
রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের ওএমএসের ওপর নির্ভরতা বাড়ছে। রিকশাচালক ও দিনমজুরদের মতো পেশার মানুষরা খরচ কমাতে ট্রাক থেকে চাল ও আটা কিনছেন।
এক রিকশাচালক বলেন, এখন পায়ের গাড়ির ক্ষ্যাপ কম। সারা দিন চালাইলে ৩০০ থেকে ৪০০ টাকার বেশি হয় না। ধারদেনা যাতে করতে না হয়, সে জন্য খরচ কমাইতে ট্রাক থেকে চাল, আটা কিনি।
ওএমএস ট্রাকের পেছনে দীর্ঘ লাইন থাকলেও সীমিত বরাদ্দের কারণে অনেকেই পণ্য না পেয়ে ফিরে যান।
আরও পড়ুনঃ বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


