রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং এখন রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান জানিয়েছেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে। এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে।
প্রাথমিকভাবে যে পাঁচটি রুট বিবেচনায় আছে
হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এসব রুটের মধ্য থেকে কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে দুটি রুট চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত পাঁচটি রুট হলো: বিমানবন্দর-বসুন্ধরা (পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে) ২৫ দশমিক ২ কিলোমিটার; মধ্য বাড্ডা-ভুলতা ১৪ দশমিক ৬ কিলোমিটার; রামপুরা-ডেমরা ১০ দশমিক ৩ কিলোমিটার; মোহাম্মদপুর-পোস্তগোলা ১১ দশমিক ৭ কিলোমিটার; এবং বিমানবন্দর-সাভার (উত্তরা সেন্টার হয়ে) ১৭ দশমিক ৬ কিলোমিটার।
আরও পড়ুনঃ কেন থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি
আরও যে রুটগুলো বিবেচনায় আছে
প্রাথমিক পাঁচটি রুটের বাইরে ঢাকার আরও কয়েকটি এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও সমীক্ষায় বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত মনোরেল-৮ (৯টি স্টেশন), আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও বা শ্যামলী পর্যন্ত মনোরেল-১০ (১০টি স্টেশন) এবং পল্টন থেকে সদরঘাট বা ঝিলমিল পর্যন্ত মনোরেল-১৩ (৬ বা ১১টি স্টেশন)।
আরও পড়ুনঃ রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে
কখন চালু হবে
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত একটি মনোরেল রুট চালু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি রুট বিবেচনা করা হলেও পরে বুয়েটের পরামর্শে ১৪টি রুট পরীক্ষা করা হচ্ছে।
বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।
সরকার এই সমীক্ষা ও নকশা প্রণয়নের জন্য রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
আরও পড়ুনঃ এক ক্লিকেই জমির পর্চা, ঘরে বসে যেভাবে খুঁজবেন ও পাবেন
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


