ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

ই-টিন নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে—বিষয়টি পুরোপুরি সঠিক নয়। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী জরিমানা নির্ভর করে করদাতার আগে আয় নিরূপণ হয়েছে কিনা এবং আইনের কোন বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য, তার ওপর।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৬-এ নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানার বিধান রয়েছে। তবে এই জরিমানা স্বয়ংক্রিয়ভাবে সবার ওপর আরোপ হয় না; সংশ্লিষ্ট উপকর কমিশনার আইন অনুযায়ী জরিমানা আরোপ করতে পারেন।

কার কত জরিমানা হতে পারে

আইনের বিধান অনুযায়ী, যেসব করদাতার আগে কখনো আয় নিরূপণ হয়নি, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার সীমা ৫ হাজার টাকা।

আর যেসব করদাতার আগে আয় নিরূপণ হয়েছে, তাদের ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকা—দুটির মধ্যে যেটি বেশি, সেটিই সর্বোচ্চ জরিমানার সীমা।

এছাড়া ন্যূনতম জরিমানা ১ হাজার টাকা। রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫০ টাকা জরিমানার বিধানও রয়েছে।

রিটার্ন না দিলে আরও যা হতে পারে

শুধু জরিমানা নয়, রিটার্ন না দিলে কর অবকাশের সুবিধাও হারাতে পারেন করদাতারা। আয়কর আইনের ১৭৪ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে কর অবকাশের ক্ষেত্র সংকুচিত হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়া বিলম্বিত রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য করের ১০ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, অতিরিক্ত কর হিসেবে দিতে হতে পারে। কর কর্তৃপক্ষের নোটিশের পর নির্দিষ্ট ক্ষেত্রে এই হার প্রযোজ্য করের ১৫ শতাংশ অথবা ১০ হাজার টাকা হতে পারে।

কারা রিটার্ন জমা দিতে বাধ্য

শুধু ই-টিন আছে বা আয় করমুক্ত সীমার নিচে আছেন—এমন কারণে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া যায় না।

সাধারণত যাদের বার্ষিক আয় করমুক্ত সীমা অতিক্রম করে, আগের বছরগুলোতে যাদের আয় নিরূপণ হয়েছে, কোনো ফার্মের অংশীদার বা কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক বা কর্মচারী, সরকারি চাকরিজীবী এবং আইন দ্বারা নির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

রিটার্ন জমা না দেওয়ার ঝুঁকি

সময়মতো রিটার্ন জমা না দিলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিধানও রয়েছে। আয়কর আইনে কর কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়া বেতন-ভাতা প্রাপ্তিতেও জটিলতা তৈরি হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া এবং জরিমানা এড়াতে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা জরুরি।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment