আগামী ডিসেম্বরে দেশের চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪টি উপজেলার কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
কোন উপজেলায় কবে অনুষ্ঠান
চিঠি অনুযায়ী, প্রথম অনুষ্ঠান হবে ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায়। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠান হবে।
চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্য উপজেলাগুলো যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।
মোট ২৬৮ উপজেলায় বিতরণ
চারটি মূল ভেন্যু মিলিয়ে মোট ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
চিঠিতে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ইউএনওদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সমাজসেবা অধিদপ্তর ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের সময়সীমা ১৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


