খেজুরে ৮০ শতাংশ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে খেজুর, আপেল ও মাল্টা (অরেঞ্জ) আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খেজুরে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং আপেল ও মাল্টায় মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খেজুরে কত কমলো

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

অর্থাৎ খেজুর আমদানিতে শুল্ক ৮০ শতাংশ হ্রাস পাচ্ছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপেল ও মাল্টায় কত

আপেল ও মাল্টার ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ছিল ১২১ দশমিক ৭৮ শতাংশ। এটি কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই Reduced Rate আগামী ২৪ জানুয়ারি ২০২৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

আপেলের জন্য এইচএস কোড ০৮০৮১০৯০ এবং মাল্টার জন্য এইচএস কোড ০৮০৫১০৯০ উল্লেখ করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন এই সিদ্ধান্ত

রমজান মাসে খেজুর ও ফলমূলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ে। আমদানি শুল্ক কমার ফলে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম সহনীয় থাকবে বলে সরকার আশা করছে।

একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। চলমান সংসদ অধিবনে এটি আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে।

নতুন শুল্কহার কার্যকর হলে খেজুর, আপেল ও মাল্টার আমদানি ব্যয় কমবে। তবে বাজার পর্যবেক্ষণ না থাকলে ভোক্তারা এর সুফল পুরোপুরি নাও পেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment