দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে আবেদন শুরু হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাবারের সুবিধা পাবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
কোর্সের মেয়াদ ও সময়
প্রশিক্ষণটি আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস চলবে। দৈনিক ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা (তরুণ ও তরুণীরা) আবেদন করতে পারবেন। নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন সম্পন্ন হলে আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
নির্বাচন প্রক্রিয়া
বাছাই প্রক্রিয়ায় ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে।
প্রশিক্ষণটি ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


