নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও অবকাঠামো নির্মাণে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর অর্থ বিভাগ এই অর্থ বরাদ্দ করে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিআরটিসিকে টাকা স্থানান্তরের নির্দেশ দেয়।
কবে পৌঁছাবে বাস
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
বাস কেনার দায়িত্ব পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ। তারা ইতোমধ্যে চীনের কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
১৮ নভেম্বর সরবরাহকারীদের কাছে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর চূড়ান্ত ক্রয়াদেশ দেওয়া হবে এবং ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে
দ্রুততম সময়ে পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন চালু করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনার নীতিগত অনুমোদন দেয় সরকার।
৮০০ কোটি টাকার এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।
বিদ্যমান পিংক বাসের অবস্থা
গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে পিংক বাস সেবা চালু হয়। বাসগুলোতে নারী চালক ও পরিবেশকরা কাজ করছেন।
তবে বিদ্যমান এই সেবায় যাত্রী সংখ্যা কম। বিআরটিসি কর্মকর্তারা জানান, বাসগুলো দিনে দুইবার চলাচল করে, কিন্তু সব আসন প্রায়ই পূর্ণ হয় না।
বিআরটিসির চেয়ারম্যান জানান, অনেক নারী পুরুষ স্বজনদের সঙ্গে যাতায়াত করেন, যারা শুধু নারীদের জন্য নির্ধারিত বাসে উঠতে পারেন না। এ সমস্যা সমাধে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানী ছাড়াও দেশের অন্যান্য বিভাগে নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


