ঢাকা মেট্রোরেলের যাত্রীদের ফার্স্ট মাইল ও লাস্ট মাইল যাতায়াত সহজ করতে মেট্রো স্টেশনগুলোতে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক চালু হয়েছে। প্রথম ধাপে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই তিনটি স্টেশনে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল নিয়ে ছয় মাসের পাইলট প্রকল্প শুরু হয়েছে।
গত ৬ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ও জোবাইকের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
ভাড়া কত?
প্রতিটি রাইডে আনলকিং ফি ২ টাকা এবং প্রতি মিনিটের ভাড়া ১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই হিসাবে ১০ মিনিটের রাইডে খরচ হবে ১২ টাকা এবং ২০ মিনিটের রাইডে ২২ টাকা। রিকশায় একই দূরত্বে ৬০ টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে, যা জোবাইকের সাশ্রয়ী বিকল্প হিসেবে উঠে আসছে।
কীভাবে ব্যবহার করবেন
যাত্রীরা মেট্রো স্টেশনের নির্ধারিত পার্কিং এলাকা অথবা কাছাকাছি জোবাইক হাব থেকে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বাইসাইকেল আনলক করতে পারবেন।
গন্তব্যে পৌঁছানোর পর নির্ধারিত যেকোনো জোবাইক পার্কিং স্থানে বাইসাইকেল রেখে দেওয়া যাবে।
কে উপকৃত হবেন
এই উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট ও উত্তরা রূপায়ণ সিটির বাসিন্দা, মেট্রো ডিপোর কর্মকর্তা কর্মচারী এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন।
আরও পড়ুনঃ ট্রেনের অবস্থান থ্রিডি লাইভ ম্যাপে দেখার সুযোগ দিচ্ছে বিডি ট্রেন ট্র্যাকিং
জোবাইকের পটভূমি
জোবাইক ২০১৮ সালে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে। করোনাভাইরাস মহামারির কারণে কার্যক্রম বন্ধ হওয়ার পর চলতি বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ই-বাইক সেবা চালুর মাধ্যমে আবার কার্যক্রম শুরু করে।
জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, ‘প্রতিদিন প্রায় চার লাখ মানুষ মেট্রো রেলে যাতায়াত করেন, যা একটি বিশাল সংখ্যা।’
পাইলট প্রকল্প সফল হলে এমআরটি লাইন ৬ এর অন্যান্য স্টেশনেও এই সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে জোবাইক।
আরও পড়ুনঃ জিটিএ-৬ খেলে বছরে ১ কোটি টাকার বেশি আয়, গেমার খুঁজছে মার্কিন প্রতিষ্ঠান কালশি
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


