ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগের আবেদন প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইনে করেছে। আগ্রহীরা ঘরে বসেই আবেদন করতে পারবেন এবং আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদন যাচাইয়ের প্রক্রিয়া
নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই ও মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে।
তদন্ত প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে।
এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
আরও পড়ুনঃ রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি থেকে শিক্ষার্থী—ঋণ মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত
কত সময় লাগবে
টিসিবির চেয়ারম্যান জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।
তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।
আরও পড়ুনঃ ঢাকা মেট্রোরেল স্টেশনে জোবাইক চালু, ৬০ টাকার রিকশাভাড়া মাত্র ১২ টাকা!
আবেদনের যোগ্যতা
টিসিবির অনলাইন পোর্টাল অনুযায়ী, আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কমপক্ষে ১৮ বছর বয়সী বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে।
সরকারি বা আধা-সরকারি কর্মচারী, এমপিওভুক্ত, বেসরকারি চাকরিজীবী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা ডিলার পদের জন্য আবেদন করতে পারবেন না। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং টিসিবি বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক কালো তালিকাভুক্ত ব্যক্তিরাও অযোগ্য।
আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে। আবেদনের তারিখের পূর্ববর্তী ছয় মাসে ব্যাংকে ন্যূনতম পাঁচ লাখ টাকার লেনদেনের প্রমাণপত্র দিতে হবে।
ইউনিয়নের বড় হাট বা বাজারে নিজস্ব বা ভাড়াকৃত দোকান থাকতে হবে। পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডে জনগণের জন্য সুবিধাজনক স্থানে দোকান বা বিক্রয়স্থল থাকতে হবে।
আবেদন ফি
ডিলার আবেদন ফি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইন এক-পে-এর মাধ্যমে জমা দিতে হবে। ফি অফেরতযোগ্য।
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে, কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
এই উদ্যোগের আগে ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানো হয়। টিসিবির বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুনঃ ট্রেনের অবস্থান থ্রিডি লাইভ ম্যাপে দেখার সুযোগ দিচ্ছে বিডি ট্রেন ট্র্যাকিং
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


