নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেঞ্জার

মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন মেসেঞ্জারে মেসেজ পাঠানো যাবে। মেটা তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে স্যাটেলাইট সংযোগ সুবিধা চালু করেছে, যা ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইট নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপটির চ্যাট বিভাগে ‘You’re connected by satellite’ লেখা একটি ব্যানার দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবেন তার ডিভাইসটি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করছে।

কী কী করা যাবে

স্যাটেলাইট সংযোগে ব্যবহারকারীরা শুধু টেক্সট মেসেজ নয়, ভয়েস ও ভিডিও কলও করতে পারবেন। তবে এই সুবিধা নির্ভর করবে মোবাইল অপারেটর, গ্রাহকের প্যাকেজ এবং সংশ্লিষ্ট এলাকার স্যাটেলাইট কভারেজের ওপর।

স্যাটেলাইট সংযোগে বার্তা পাঠানো ও গ্রহণে বিলম্ব হতে পারে। ইন্টারনেটের গতি কম বা সংযোগ অস্থিতিশীল থাকতে পারে।

ভয়েস ও ভিডিও কলের মান কমে যাওয়া, মাঝপথে বিচ্ছিন্ন হওয়া কিংবা সংযোগ স্থাপন না হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

সীমাবদ্ধতা কী

আবহাওয়ার কারণে স্যাটেলাইট সংযোগের কার্যকারিতা কমে যেতে পারে। বড় আকারের ছবি ও ভিডিও পাঠাতে বেশি সময় লাগতে পারে, এমনকি সেগুলো পাঠানো সম্ভব নাও হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংযোগ ব্যবহারের সময় মেসেঞ্জার ধীরগতিতে কাজ করতে পারে বা সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে।

সমস্যা হলে কী করবেন

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হলে প্রথমে নিশ্চিত হতে হবে মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দেয় কি না এবং গ্রাহকের প্যাকেজে এই সুবিধা রয়েছে কি না।

সংশ্লিষ্ট এলাকায় স্যাটেলাইট সেবা চালু আছে কি না, সেটিও জানতে হবে। সংযোগ পেতে খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে পরিষ্কার দৃষ্টিসীমা রয়েছে এমন স্থানে অবস্থান করতে হবে।

কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপ ও মোবাইল ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ রাখতে হবে।

স্যাটেলাইট ভিত্তিক মেসেজিং সেবা সম্প্রতি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান চালু করছে। স্যামসাং গ্যালাক্সি ফোনে স্যাটেলাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারের সুবিধা চালু করেছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment