নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০০ কিলোমিটারে ভাড়া ৩ টাকা ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ভাড়ার হার গতকাল ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার এই ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

নতুন ভাড়ার হার

১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৯ পয়সা বেড়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এই হার ছিল ২ টাকা ৫২ পয়সা।

শতকরা হিসাবে, স্বল্প দূরত্বে ভাড়া বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং দূরপাল্লার ক্ষেত্রে ৭ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই হার ছিল ৩২ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টার্মিনালে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনালে এবং নৌযানের দৃশ্যমান স্থানে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কৃষকদের জন্য আসছে নতুন ব্যবস্থা, এক কার্ডেই মিলবে ১০ ধরনের সুবিধা

এর আগে মে মাসে বাড়ানো হয়েছিল ভাড়া

এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌপথের ভাড়া বাড়ানো হয়। সেই সময়ে ১০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছিল।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। ওই বর্ধিত দাম ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর হয়।

আরও পড়ুনঃ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, ফার্নেস অয়েল বাড়ল

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment