অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, ফার্নেস অয়েল বাড়ল

অক্টোবর মাসে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ফলে অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে নির্ধারিত মূল্যহার অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেও বলবৎ থাকবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

এর আগে গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। সেই বর্ধিত দাম ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর হয়।

ওই সময়ে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ সরকারি চাকরিজীবীদের জন্য ঘটকালি সেবা

ফার্নেস অয়েলের দাম বেড়েছে

অক্টোবর মাসের জন্য ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগে সেপ্টেম্বর মাসে ফার্নেস অয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন দর বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের জন্য নতুন দর প্রযোজ্য হবে।

দাম সমন্বয়ের কারণ

বিইআরসি জানিয়েছে, ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর, সেপ্টেম্বর মাসের অপরিশোধিত তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুনঃ সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment