সরকারি চাকরিজীবীদের জন্য ঘটকালি সেবা

রেকর্ড সর্বনিম্ন জন্মহার নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দেশের সরকারি চাকরিজীবীদের বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজার একটি সেবা চালু করেছে সিঙ্গাপুর। ২১ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য চলতি সপ্তাহে ফার্স্টডেট নামের এই সেবা চালু করেছে দেশটির সরকার।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে বলা হয়েছে, ডেটিংয়ের ক্ষেত্রে একটি ভিন্নধর্মী পদ্ধতি নিয়ে এসেছে ফার্স্টডেট। এখানে নোবেলজয়ী একটি অ্যালগরিদম ব্যবহার করে অংশগ্রহণকারীদের একবারে শুধু একজনের সঙ্গেই ডেটিংয়ের সুযোগ মিলিয়ে দেওয়া হয়।

ব্যবহারকারীরা জাতীয় ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে এতে লগইন করতে পারবেন। এরপর সেখানে নিজেদের আগ্রহ, অভ্যাস ও দৃষ্টিভঙ্গি সম্পর্কিত একটি জরিপে অংশ নিতে হয় তাদের।

কীভাবে কাজ করবে ফার্স্টডেট

ফার্স্টডেটের বিশেষত্ব হলো, প্রচলিত ডেটিং অ্যাপের মতো অসংখ্য প্রোফাইল সোয়াইপ করার সুযোগ নেই। বরং গেইল-শ্যাপলি স্টেবল ম্যারেজ অ্যালগরিদম ব্যবহার করে একবারে একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে জুটি মিলিয়ে দেওয়া হবে।

এই অ্যালগরিদমের অন্যতম উদ্ভাবক লয়েড শ্যাপলি ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। সরকারি স্কুলে ভর্তি ও চিকিৎসকদের প্রশিক্ষণ পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।

ওয়েবসাইটে প্ল্যাটফর্মটি পরিচালনা করার পেছনে ব্যবহৃত অ্যালগরিদমের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এই গাণিতিক কাঠামোর মাধ্যমে দুটি সমানসংখ্যক দলের মানুষদের পছন্দ ও পছন্দের অগ্রাধিকার মেপে জোড়া বেঁধে দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ ঢাকায় মনোরেল চালুর পথে সরকারের প্রথম উদ্যোগ

জন্মহার সংকট ও সরকারের উদ্যোগ

রেকর্ড নিম্ন জন্মহারের প্রেক্ষাপটেই উদ্যোগটি নেওয়া হয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুরে প্রথমবারের মতো এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে যায়। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের।

এর আগে ১৯৮৪ সালেও তরুণদের বিয়েতে উৎসাহ দিতে ঘটকালির সরকারি উদ্যোগ নিয়েছিল সিঙ্গাপুর। জাপানের টোকিও সরকারও ২০২৪ সালে জন্মহার বাড়াতে এআই-চালিত ডেটিং অ্যাপ চালু করে।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার নাই, তবে ২৩০০ দিলে বাসায় দিয়ে আসবো

মিশ্র প্রতিক্রিয়া

উদ্যোগটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সী কর্মী এলিজাবেথ বিবিসিকে বলেন, তিনি সেবাটি ব্যবহার করে দেখতে আগ্রহী। সরকারি কর্মীদের জন্য হওয়ায় প্রতারণার ঝুঁকি কিছুটা কম হতে পারে বলেও মনে করেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বয়সসীমা ও শুধু সরকারি কর্মীদের জন্য সেবাটি চালুর সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ টিসিবির কার্ড পাবেন যারা, নতুন নির্দেশিকায় যোগ্যতার শর্ত নির্ধারণ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment