ভূমি অফিসে না গিয়েই জমির খাজনা, অনলাইনে ৮ ধাপে পরিশোধের সুযোগ

জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে এখন আর ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। জমির মালিকরা ঘরে বসেই ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন এবং সরকারি দাখিলা সংগ্রহ করতে পারছেন।

জমির মালিকদের প্রতি বছর সরকারকে ভূমি উন্নয়ন কর দিতে হয়, যা সাধারণভাবে খাজনা নামে পরিচিত। ডিজিটাল সেবা চালুর ফলে এখন এই কর অনলাইনে পরিশোধ করা সম্ভব হচ্ছে।

অনলাইনে খাজনা দিতে যা লাগবে

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের আগে কিছু তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে সচল মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, এনআইডি অনুযায়ী জন্মতারিখ এবং জমির দাখিলা বা খারিজ/নামজারি খতিয়ানের তথ্য।

এছাড়া জমির মৌজা, খতিয়ান নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ হাতে রাখতে হবে। এসব তথ্য ছাড়া অনলাইনে কর পরিশোধ করা সম্ভব হবে না।

যেভাবে ৮ ধাপে খাজনা দেবেন

প্রথমে ভূমি উন্নয়ন করের ওয়েবসাইট ldtax.gov.bd অথবা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর ‘লগইন’ অপশনে ক্লিক করে নতুন ব্যবহারকারী হলে ‘রেজিস্ট্রেশন’ নির্বাচন করতে হবে।

নিবন্ধনের জন্য সচল মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইলে পাঠানো ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পাসওয়ার্ড নির্ধারণে কমপক্ষে আট অক্ষর ব্যবহার করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রোফাইল ও খতিয়ান যুক্ত করা

নিবন্ধনের পর মোবাইল নম্বর বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। প্রোফাইলে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে।

এরপর ড্যাশবোর্ড থেকে ‘ভূমি উন্নয়ন কর প্রদান’ অপশন নির্বাচন করতে হবে। হোল্ডিং তালিকায় জমি না থাকলে ‘নতুন খতিয়ান যোগ করুন’ অপশনে ক্লিক করে জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও জরিপের ধরন নির্বাচন করতে হবে।

খতিয়ান নম্বর লিখে ‘যাচাই’ বাটনে ক্লিক করতে হবে। হোল্ডিং নম্বর ও মালিকানার ধরন নির্বাচন করে খতিয়ানের ছবি বা স্ক্যান কপি আপলোড করতে হবে। নথিটি জেপিজি বা পিডিএফ আকারে হতে হবে এবং ফাইলের আকার সর্বোচ্চ ২ মেগাবাইট হতে পারবে।

অনুমোদন ও পেমেন্ট

সব তথ্য দেওয়ার পর ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে খতিয়ান অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। অনুমোদন পাওয়ার পর খতিয়ানটি হোল্ডিং তালিকায় যুক্ত হবে।

হোল্ডিং তালিকা থেকে জমি নির্বাচন করে বছর বা পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর ‘পেমেন্ট’ অপশন বেছে নিয়ে ই-পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্টের জন্য বিকাশ, নগদ, রকেটসহ নির্ধারিত মাধ্যম ব্যবহার করা যাবে।

পেমেন্ট সফল হলে কর পরিশোধের বিষয়টি সিস্টেমে নিশ্চিত হবে এবং দাখিলা ডাউনলোড করা যাবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ তিন বছরের অগ্রিম ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। তবে বকেয়া ও হাল দাবি অবশ্যই পরিশোধিত থাকতে হবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment