পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু করা বিআরটিসির পিংক বাসে এক টাকা আয় করতে সরকারের খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই সেবায় আয় হয়েছে ৮ লাখ ৫১ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

এই তিন মাসে পিংক বাসে লোকসান হয়েছে ২৭ লাখ ৩৬ হাজার টাকা। বিআরটিসির হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

যাত্রী বাড়লেও কমছে আয়

সেবা চালুর শুরুর দিকে প্রতিদিন গড়ে প্রায় ৬৫০ জন যাত্রী পিংক বাসে চলাচল করতেন। এক মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৩০০ জনে পৌঁছায়।

১৯ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২০ দিনে বাসগুলো মোট ২৭২টি ট্রিপ পরিচালনা করে। এ সময়ে প্রায় ২১ হাজার যাত্রী পরিবহন করা হয় এবং ভাড়া বাবদ আয় হয় প্রায় তিন লাখ টাকা।

গড়ে প্রতিদিন আয় দাঁড়ায় প্রায় ১৫ হাজার টাকা। বিপরীতে পরিচালন ব্যয় মেটাতে একই সময়ে সরকারকে ১০ থেকে ১২ লাখ টাকা ভর্তুকি দিতে হয়েছে।

প্রতিদিন ভর্তুকি ৫০ থেকে ৬০ হাজার টাকা

বিআরটিসির তথ্য অনুযায়ী, পিংক বাস সেবায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যাত্রীভাড়া থেকে পাওয়া আয় দিয়ে জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনসহ পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিরপুর-১০ থেকে মতিঝিল রুটের হিসাব ধরলে একটি ট্রিপে (যাওয়া-আসা মিলিয়ে ৪২ কিলোমিটার) শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই খরচ পড়ে আনুমানিক ২ হাজার ২২৬ থেকে ২ হাজার ৭০৯ টাকা।

সেপ্টেম্বরের ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপে আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা। অথচ শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই ব্যয় হয়েছে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা।

যাত্রী সংকটে ভর্তুকি বাড়ার শঙ্কা

পিংক বাস সেবা চালু হয়েছে গত ১৮ আগস্ট। প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে ১৪টি বাস চালু করা হয়। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস রয়েছে।

সীমিত রুট, অপর্যাপ্ত ট্রিপ ও অনিশ্চিত সময়সূচির কারণে যাত্রী বাড়ছে না আশানুরূপ। ৬০ আসনের বাসে প্রতি ট্রিপে গড়ে প্রায় ২০টি আসন খালি থাকছে।

বিআরটিসির একজন ব্যবস্থাপক জানিয়েছেন, একটি ট্রিপে অন্তত ১২০ জন যাত্রী পাওয়া গেলে আয়-ব্যয় সমান পর্যায়ে আসতে পারে।

বছরে ভর্তুকি ২০০ কোটি টাকা ছাড়ানোর শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সরকার নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সেবা চালু রেখেছে এবং ভবিষ্যতে আরও ১০০টি আধুনিক বাস বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment