প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭ ক্যাটাগরির পদে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলো ৯ম থেকে ২০তম গ্রেডের মধ্যে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফিল্ড স্টাফ পদে, যেখানে ২৮৮ জনকে নেওয়া হবে। এছাড়া সহকারী পরিচালক পদে ১৫৮ জন, ফিল্ড অফিসার পদে ৯৩ জন, অফিস সহায়ক পদে ৭৬ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ জন নিয়োগ পাবেন।
পদ ও বেতন
সহকারী পরিচালক পদটি ৯ম গ্রেডের এবং বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। এই পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
ফিল্ড অফিসার পদটি ১০ম গ্রেডের এবং বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। প্রার্থীদের দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে।
কম্পিউটার অপারেটর পদটি ১৩তম গ্রেডের এবং বেতন স্কেল ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। এই পদে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন।
আবেদনের যোগ্যতা ও শর্ত
প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। কিছু পদে স্নাতকোত্তর ডিগ্রি আবার কিছু পদে স্নাতক ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার চালনায় দক্ষতা অধিকাংশ পদের জন্য আবশ্যক।
আবেদন ফি ও নিয়ম
১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা। ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদন করতে হবে ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন শুরু ৩ ডিসেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য ও শর্তাবলি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


