প্রাথমিকের শিক্ষার্থীদেরও এনআইডি কার্ড দেওয়ার পরিকল্পনা ইসির

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এনআইডি নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি উত্থাপন করেন।

এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে এনআইডি পাওয়ার বয়সসীমা কত

বর্তমানে ১৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধন করা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন এই বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

তবে ১৬ বছর বয়সে এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দেওয়া হতো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

প্রস্তাবের পেছনে কী কারণ

ইসি কর্মকর্তারা বলছেন, শুরু থেকেই যদি কেউ এনআইডির তথ্য ব্যবহার করে সব কার্যক্রম পরিচালনা করেন, তাহলে তথ্য ভুল হওয়ার সম্ভাবনা কমে। এতে বয়স বা তথ্য গোপন করে ভোটার হওয়ার প্রবণতাও কমবে।

এছাড়া এনআইডি সংশোধনের হারও কমে আসবে। কারণ শুরু থেকেই সঠিক তথ্য থাকলে পরে সংশোধনের প্রয়োজন কম হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছেও শিক্ষার্থীদের তথ্যভান্ডার রয়েছে। ফলে স্কুলভিত্তিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ নির্ধারিত সময়ে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

কর্মশালার মাধ্যমে সুপারিশ

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডি মহাপরিচালককে কর্মশালা আয়োজনের মাধ্যমে সুপারিশ তৈরি করে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

কর্মশালার সুপারিশের ভিত্তিতেই ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এনআইডি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment