আরও তিন দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা | ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণের লক্ষ্য

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন তিনটি গন্তব্যে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই তিন দেশ হলো হংকং, স্পেন ও জার্মানি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে হংকং ও জার্মানিতে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কারিগরি দল যাবে। এরপর ডিসেম্বরে যাবে স্পেনে।

এখন পর্যন্ত কোন কোন দেশে সেবা চালু

২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনে এই সেবা চালু হয়েছে। এসব মিশনে এখন পর্যন্ত এক লাখ ৮ হাজার ২০৬ জনের আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ৩০ হাজারেরও বেশি ভোটারের এনআইডি প্রিন্ট করা হয়েছে। আরও ৩ হাজার ৭১৬টি এনআইডি প্রিন্ট করার উপযোগী রয়েছে।

যেসব দেশে সেবা চালু হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, বাহরাইন, সিঙ্গাপুর ও সুইডেন।

কারিগরি দল যাবে যেভাবে

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথমে দূতাবাস ও মিশনগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। এরপর কারিগরি দল গিয়ে স্থানীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে এবং সেবা চালু করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একেক সময় ইসি সচিবালয় ও এনআইডি উইংয়ের একেক দল সংশ্লিষ্ট দেশে যাবে।

নির্বাচন কমিশনার মো. আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, হংকং, জার্মানি ও স্পেনে কাজ শুরুর অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে ৪১ দেশে সম্প্রসারণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ৪১টি দেশে এই সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিসসহ আরও বেশ কয়েকটি দেশ।

উল্লেখ্য, দূতাবাসে এনআইডির আবেদন গ্রহণ করা হলেও মূল এনআইডি তৈরি ও ইস্যু করে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment