বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করেছে। সংযোগের ভোল্টেজভেদে প্রতি ইউনিটের দাম পড়বে ৬ টাকা ৯৮ পয়সা এবং ৭ টাকা ১১ পয়সা।
আগামী অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে। ৩৩ কিলোভোল্ট বা কেভিতে প্রতি ইউনিটের দাম হবে ৬ টাকা ৯৮ পয়সা এবং ১৩২ কেভিতে দাম হবে ৭ টাকা ১১ পয়সা।
বিইআরসি বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌরবিদ্যুৎভিত্তিক বাণিজ্যিক কেন্দ্র থেকে একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ কিনতে পারবে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের দাম ১০ টাকা ৫০ পয়সা
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিজস্ব চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।
এই দরে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের জন্য প্রযোজ্য হবে। যে গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সিস্টেম স্থাপন করে নেট মিটারিংয়ের আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করবেন, তারা তিন বছর এই প্রণোদনা পাবেন।
আরও পড়ুনঃ বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, আউন্সপ্রতি ৪ হাজার ২০৯ ডলার ছাড়াল
বাণিজ্যিক সৌর প্রকল্পে ৯ টাকা ১২ পয়সা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১২টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীর সঙ্গে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি সই করেছে। প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ১২ পয়সা।
এটি আগের সমজাতীয় প্রকল্পগুলোর চেয়ে প্রায় ২ দশমিক ৫ সেন্ট কম। ২০২৮ সালের মধ্যে এসব প্রকল্প জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ওপেন অ্যাকসেস ট্যারিফ
বাণিজ্যিক সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে বড় গ্রাহকের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সরকারি সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহার করলে আলাদা মাশুল দিতে হবে।
এই মাশুলকে বলা হচ্ছে ওপেন অ্যাকসেস ট্যারিফ। সংযোগের ধরন অনুযায়ী মোট মাশুল হবে প্রতি ইউনিটে ১ টাকা ২২ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সা পর্যন্ত।
আরও পড়ুনঃ ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন, ১ অক্টোবর পাইলট উদ্বোধন
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


