নারী গ্রাহকদের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিশেষ প্যাকেজ অপরাজিতা সিমে বিশেষ কলরেট চালু রয়েছে। এই প্যাকেজে ২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে কল করা যাবে মাত্র ৬০ পয়সা প্রতি মিনিটে। এছাড়া এফএনএফ নম্বরে কল রেট আরও কম, প্রতি মিনিট ৪৫ পয়সা।
অপরাজিতা হলো শুধুমাত্র নারী গ্রাহকদের জন্য টেলিটকের একটি বিশেষ প্রিপেইড প্যাকেজ। এই প্যাকেজ কেবল নারী গ্রাহকরা কিনতে এবং মাইগ্রেট করতে পারবেন।
অপরাজিতা সিমের কলরেট ও অন্যান্য চার্জ
অপরাজিতা প্যাকেজের ভয়েস কল রেট ২৪ ঘণ্টা জুড়ে একই থাকে। যেকোনো লোকাল নম্বরে প্রতি মিনিটে ৬০ পয়সা এবং এফএনএফ নম্বরে ৪৫ পয়সা।
এসএমএস পাঠাতে খরচ পড়বে বাংলায় ২৫ পয়সা এবং ইংরেজিতে ৫০ পয়সা, যেকোনো লোকাল নম্বরে। প্যাকেজটিতে পালস রেট ১ সেকেন্ড।
ডেটা ব্যবহারের ক্ষেত্রে প্রতি কিলোবাইটে ১ পয়সা চার্জ প্রযোজ্য। এছাড়া সিম অ্যাক্টিভেশনের পর প্রথম তিন মাস ১ জিবি ডেটা মাত্র ৯ টাকায় পাওয়া যায়।
অপরাজিতা সিমের অন্যান্য সুবিধা
সিমটি চালু করার পর প্রথম রিচার্জে গ্রাহক ৬০ মিনিট টকটাইম, ৬০টি এসএমএস এবং ৫ জিবি ডেটা বোনাস পাবেন। এই বোনাসের মেয়াদ থাকবে ৩০ দিন।
নতুন গ্রাহকরা সিম কেনার সময় ২০০ টাকা মূল্য দিয়ে কিনতে পারবেন। তবে চলমান অফারে ৫০ টাকায় নতুন সিম ও রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
অপরাজিতা গ্রাহকরা ৯৯টি পর্যন্ত এফএনএফ নম্বর সেট করতে পারবেন। এফএনএফ সেট করতে ডায়াল করতে হবে ১৫১৫ অথবা ৩৬৩ নম্বরে রেজিস্ট্রেশন লিখে এসএমএস পাঠাতে হবে।
আরও পড়ুনঃ কমলো টেলিটক সিম রিপ্লেসমেন্ট খরচ
কীভাবে অপরাজিতা প্যাকেজে যাবেন
নতুন গ্রাহকরা টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার থেকে অপরাজিতা সিম কিনতে পারবেন। বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করে সিমটি সংগ্রহ করতে হবে।
যেসব নারী গ্রাহক ইতিমধ্যে টেলিটকের অন্যান্য প্যাকেজ ব্যবহার করছেন, তারা নম্বর পরিবর্তন না করেই অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন। মাইগ্রেট করতে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুনঃ টেলিটকের দুর্দান্ত অফার, চলমান সব প্যাকেজের সিম মাত্র ৫০ টাকায়
সিম রিপ্লেসমেন্ট ও অফারের বিস্তারিত
চলমান অফারে অপরাজিতা সিমসহ টেলিটকের সব প্যাকেজের নতুন সিম ও সিম রিপ্লেসমেন্ট মাত্র ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। অফারটি শুধুমাত্র টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার পয়েন্টে প্রযোজ্য। রিটেইল পয়েন্টে এই অফার পাওয়া যাবে না।
অফারের মেয়াদ ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টেলিটক সেবা কেন্দ্রে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুনঃ টেলিটকের নতুন 4G WiFi রাউটার, কম টাকায় সিম ও ডাটাসহ প্যাকেজ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


