বাইক ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়ে ২৯ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
সম্প্রতি বিআরটিএ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ের মধ্যে অতিরিক্ত কোনো জরিমানা বা সারচার্জ ছাড়া শুধু মূল কর ও ফি জমা দিয়েই সব কাগজপত্র হালনাগাদ করা যাবে।
বিআরটিএ কর্তৃপক্ষ গ্রাহকদের এটি শেষ সুযোগ উল্লেখ করে ২৯ অক্টোবরের মধ্যে সব কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
যেসব কাগজপত্র হালনাগাদ করা যাবে
এই সুবিধার আওতায় মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। সব ধরনের মোটরযানের মালিক ও চালকরা এই সুবিধা পাবেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে চলতি বছর ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়াই সব কাগজপত্র হালনাগাদ করার সুযোগ রয়েছে।
আরও পড়ুনঃ অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে আড়ং, বয়স ১৮ হলেই আবেদন
মালিকানা পরিবর্তনে কঠোর
একই বিজ্ঞপ্তিতে মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার দিয়েছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, কোনো মোটরযান বিক্রয় করার পর তার মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালিকানা পরিবর্তন না করার কারণে পুরনো মালিককেই ওই মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। যা বিক্রেতার জন্য অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত হয়েছে
বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে। এখন অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
একই সঙ্গে ক্রেতা বা নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট সব মোটরযান মালিক ও ক্রেতাদের দ্রুত মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
আরও পড়ুনঃ আগের বিয়ে গোপন করে আবারও বিয়ের রাস্তা বন্ধ হতে যাচ্ছে
বিআরটিএর অনলাইন সেবা সম্প্রসারণ
বিআরটিএ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির ৮০ শতাংশ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। বিআরটিএ সার্ভিস পোর্টাল (bsp.brta.gov.bd)-এর মাধ্যমে সেবাপ্রার্থীরা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন, ফিটনেস ও ট্যাক্স টোকেন নবায়নসহ বিভিন্ন সেবা পাচ্ছেন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এখন গ্রাহককে শুধু একদিন বিআরটিএর পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। এ ছাড়া আবেদনকারী পরীক্ষার ফলাফল ও আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তাঁর বিএসপি অ্যাকাউন্টে জানতে পারবেন।
প্রিন্টিং কার্যক্রম সম্পাদন শেষে আবেদনকারীর ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুনঃ মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
দুর্ঘটনায় ক্ষতিপূরণের আবেদনও অনলাইনে
সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনের আওতায় ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। বিআরটিএর সার্ভিস পোর্টাল ব্যবহার করে এখন থেকে অনলাইনে ক্ষতিপূরণের আবেদন করা যাবে।
বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন করতে হলে প্রথমে বিআরটিএর সার্ভিস পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ‘আর্থিক সহায়তা তহবিল’ অপশনে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসেবে পায় পাঁচ লাখ টাকা এবং আহত ব্যক্তি পান তিন লাখ টাকা।
আরও পড়ুনঃ নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী
দালাল থেকে সাবধান
বিআরটিএ গ্রাহকদের দালাল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটির দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় কর ও ফি নির্ধারিত ব্যাংক কাউন্টার অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক কার্ডের মাধ্যমে জমা দিতে হয়।
এই অর্থ তৃতীয় পক্ষ বা কোনো দালালের মাধ্যমে প্রদান করা হলে প্রতারণার সম্ভাবনা রয়েছে। বিআরটিএ সংশ্লিষ্ট সব অর্থ অনলাইন প্রদানকালে মালিকের নিজস্ব ব্যাংক কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের হিসাব ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে।
প্রয়োজনে বিআরটিএর ওয়েবসাইট ভিজিট করে সব বিষয় অবহিত হওয়ার কিংবা বিআরটিএ অফিসে সরাসরি যোগাযোগ করে পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কতদিন রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যায়, বিটিআরসির নিয়ম জানুন
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


