প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে গত তিন দিনে ২ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছেন। এর মধ্যে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন’ কর্মসূচির পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং নিজ উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরকারি ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা
মীর শাহে আলম জানান, সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ও সরকারি ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো হবে। এসব স্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে বাণিজ্যিকভাবে লাভজনক হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।
আরও পড়ুনঃ মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
৩৪১৬টি ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল বসানোর উদ্যোগ
দেশের ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে ছাড় দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সম্প্রসারিত করা হবে।
আরও পড়ুনঃ আগের বিয়ে গোপন করে আবারও বিয়ের রাস্তা বন্ধ হতে যাচ্ছে, কাবিননামায় তথ্য বাধ্যতামূলক করার রুল
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


