টেলিটক বাংলাদেশ লিমিটেড তরুণ গ্রাহকদের জন্য জেন-জি (Gen-Z) নামে বিশেষ প্যাকেজ চালু করেছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী তরুণ-তরুণীরা এই সিম কিনতে পারবেন। এই প্যাকেজে ৫০ পয়সা প্রতি মিনিটে যেকোনো লোকাল নম্বরে কল করা যায়।
জেন-জি প্যাকেজের সিমের নিয়মিত মূল্য ১৫০ টাকা। তবে চলমান অফারে মাত্র ৫০ টাকায় এই সিম ও সিম রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে। অফারটি ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার পয়েন্টে পাওয়া যাবে।
জেন-জি সিমের কলরেট ও এসএমএস চার্জ
জেন-জি প্যাকেজে ভয়েস কল রেট ৫০ পয়সা প্রতি মিনিট। এসএমএস পাঠাতে খরচ পড়বে বাংলায় ২৫ পয়সা এবং ইংরেজিতে ৪০ পয়সা। প্যাকেজটিতে পালস রেট ১ সেকেন্ড।
ডেটা ব্যবহারের ক্ষেত্রে প্রতি মেগাবাইটে ১ টাকা চার্জ প্রযোজ্য, সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত। অর্থাৎ ৫ টাকা খরচ করলে ৫ মেগাবাইট ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ নারী গ্রাহকদের জন্য টেলিটকের অপরাজিতা সিমে বিশেষ কলরেট
জেন-জি সিমের বিশেষ ডেটা অফার
জেন-জি গ্রাহকরা বিশেষ ডেটা অফার পাবেন। ২ জিবি ডেটা পাওয়া যাবে মাত্র ১৭ টাকায়, যার মেয়াদ ৭ দিন। এই অফার মাসে সর্বোচ্চ চারবার নেওয়া যাবে।
এছাড়া ১ জিবি ডেটা ২১ টাকায় ৩০ দিন মেয়াদে পাওয়া যাবে। ৫ জিবি ডেটা ৪৭ টাকা এবং ১০ জিবি ডেটা ৭১ টাকায় পাওয়া যাবে। এই অফারগুলো শুধুমাত্র মাই টেলিটক অ্যাপ বা *১১১# ডায়াল করে নেওয়া যাবে।
আরও পড়ুনঃবাইক ও গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ, জরিমানা ছাড়াই হালনাগাদের সময় বাড়ল
জেন-জি সিম কারা পাবেন
জেন-জি প্যাকেজের সিম শুধুমাত্র তারাই কিনতে পারবেন যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র আছে। নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনে মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করে বা *১১১# ডায়াল করে রেজিস্ট্রেশন করলে এই অফারগুলো পাবেন।
তবে বিদ্যমান গ্রাহকরা জেন-জি প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন না। তবে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে, তারা *১১১# ডায়াল করে বা মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করে শুধু প্রমোশনাল অফার যেমন বিশেষ ডেটা অফার, বান্ডেল অফার ও আনলিমিটেড ডেটা অফার নিতে পারবেন।
আরও পড়ুনঃকতদিন রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যায়, বিটিআরসির নিয়ম জানুন
সিম কেনার নিয়ম
জেন-জি সিম কিনতে হলে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করে সিমটি সংগ্রহ করতে হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি জেন-জি সিম পাওয়া যাবে।
যদি কোনো গ্রাহকের ইতিমধ্যে টেলিটকের একটি সিম থাকে, তাহলে তিনি *১১১# ডায়াল করে বা মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করে জেন-জি প্যাকেজের প্রমোশনাল অফারগুলো নিতে পারবেন।
আরও পড়ুনঃ নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


