২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরিকল্পনার সুবিধার্থে কয়েকটি প্রধান প্রতিষ্ঠানের পরীক্ষার তারিখ একনজরে দেখে নেওয়া যেতে পারে।
এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। অন্যদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।
বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করেছে।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর (প্রাথমিক)
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই তারিখটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচির ওপর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, এইচএসসির ফলাফল অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হলে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ফল প্রকাশে দেরি হলে ভর্তি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ ১ নভেম্বর থেকে নতুন দামে টেলিটক সিম
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মার্চে
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ বি ইউনিট (মানবিক), ২০ মার্চ সি ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিট (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি, সি ও এ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ডি ইউনিটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাসার বাইরে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


