ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম

বাংলালিংক সম্প্রতি গ্রাহকদের জন্য ওয়্যারলেস ওয়াইফাই রাউটার সেবা চালু করেছে। নির্দিষ্ট প্যাকেজে রাউটারটি বিনামূল্যে পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড ইন্টারনেট এবং টফি, হইচই, চরকি, বঙ্গ, আইস্ক্রিনের মতো ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনও মিলছে।

বাংলালিংকের ওয়াইফাই সেবা পেতে প্রথমে নিশ্চিত হতে হবে আপনার এলাকায় তাদের নেটওয়ার্ক আছে কিনা। এরপর নির্ধারিত প্যাকেজ অর্ডার করলে রাউটারটি পাওয়া যাবে।

কীভাবে অর্ডার করবেন

বাংলালিংকের ওয়াইফাই রাউটার অর্ডার করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমে বাংলালিংকের অফিসিয়াল ই-শপ (eshop.banglalink.net) বা নিকটস্থ বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনার এলাকায় সেবাটি পাওয়া যায় কিনা তা যাচাই করতে হবে।

এরপর নির্ধারিত প্যাকেজটি নির্বাচন করে অর্ডার করতে হবে। অর্ডারের সময় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। সিমটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পর গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে।

প্যাকেজ ও সুবিধা

বাংলালিংক ওয়াইফাই সেবায় বিভিন্ন প্যাকেজ রয়েছে। এর মধ্যে একটি প্যাকেজে ১২ মাসের প্ল্যান একসঙ্গে কিনলে রাউটারটি সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। এই প্যাকেজে ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট এবং টফি প্রিমিয়ামের সুবিধা মিলবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়া ৩০ এমবিপিএস, ৪০ এমবিপিএসসহ বিভিন্ন স্পিডের প্যাকেজও পাওয়া যায়। এই প্যাকেজগুলোর সঙ্গে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

রাউটারের বৈশিষ্ট্য

বাংলালিংকের দেওয়া রাউটারটি জেডটিই কে১০ মডেলের। এই রাউটারে একসঙ্গে ৩২টি ডিভাইস সংযোগ করা যায়।

রাউটারটিতে ২ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে, যা বিদ্যুৎ না থাকলেও প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়া ১৫০০ বর্গফুট পর্যন্ত এলাকায় এর কভারেজ পাওয়া যায়।

রাউটারটি সহজে বহনযোগ্য এবং বাসা বা অফিসে ব্যবহারের জন্য উপযোগী।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment