ব্যাংক থেকে নিজের টাকা তুলতেও দিতে হতে পারে ফি, ১৪ সেবায় নতুন চার্জের প্রস্তাব

ব্যাংকিং সেবায় নতুন ও বাড়তি ফি চালুর প্রস্তাব দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ। প্রস্তাবটি অনুমোদন পেলে নির্দিষ্ট সীমার বেশি নগদ টাকা উত্তোলন, সুপ্ত হিসাব পুনরায় চালু, হিসাব রক্ষণাবেক্ষণ, এলসি, ঋণ ব্যবস্থাপনাসহ মোট ১৪টি সেবায় গ্রাহকদের অতিরিক্ত ফি গুনতে হতে পারে।

এবিবির প্রস্তাব ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, মূল্যস্ফীতি, প্রযুক্তি ব্যয় এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান সেবামূল্য পুনর্বিবেচনা করা প্রয়োজন। তবে গ্রাহক, ব্যবসায়ী সংগঠন ও অর্থনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

প্রস্তাব কার্যকর হলে ব্যাংক থেকে নিজের টাকা তুলতেও নির্ধারিত সীমার পর অতিরিক্ত ফি দিতে হতে পারে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সেবার খরচ বাড়ার কারণে ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের ব্যয়ও বৃদ্ধি পেতে পারে।

কোন কোন ব্যাংকিং সেবায় নতুন ফি বসতে পারে

এবিবির প্রস্তাব অনুযায়ী, সঞ্চয়ী হিসাবে মাসে প্রথম তিনবার নগদ টাকা তোলা বিনামূল্যে রাখা হলেও চতুর্থ থেকে দশমবার পর্যন্ত প্রতিবার উত্তোলনে ১০০ টাকা এবং একাদশবার থেকে প্রতিবার ৩০০ টাকা ফি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। চলতি হিসাবের ক্ষেত্রেও নির্ধারিত সংখ্যার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ আরোপের সুপারিশ করা হয়েছে।

এছাড়া সুপ্ত হিসাব পুনরায় চালু করতে ৫০০ টাকা ফি, সলভেন্সি সনদের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং চেক ফেরত গেলে ১০০ টাকা ফি নির্ধারণের প্রস্তাব রয়েছে।

একই সঙ্গে হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ প্রক্রিয়াকরণ, ঋণ তদারকি, ঝুঁকি প্রিমিয়াম, এলসি খোলা, এলসি নথি ব্যবস্থাপনা, ব্যাংক গ্যারান্টি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিভিন্ন সেবায় নতুন বা বাড়তি চার্জের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মেসিকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে

এবিবি আরও প্রস্তাব করেছে, প্রতিটি ব্যাংক যেন নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে নিজস্ব ব্যবসায়িক কৌশল ও পরিচালন ব্যয়ের ভিত্তিতে ফি নির্ধারণ করতে পারে। পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সেবামূল্য সমন্বয়ের সুযোগ রাখারও সুপারিশ করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। গ্রাহকদের মতে, নিজের জমাকৃত টাকা তুলতেও অতিরিক্ত ফি আরোপ করা হলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও কমে যেতে পারে।

ব্যবসায়ী নেতারাও মনে করছেন, নতুন চার্জ কার্যকর হলে ব্যবসার ব্যয় বাড়বে এবং শেষ পর্যন্ত এর প্রভাব সাধারণ ভোক্তার ওপরই পড়বে।

আরও পড়ুনঃ বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment