চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশে বুলেট ট্রেন, তিস্তা প্রকল্প ও নতুন সহযোগিতার সম্ভাবনা
বুলেট ট্রেন প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের আওতায় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ এগিয়ে চলছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটগুলো এ ক্ষেত্রে বিবেচনায় থাকতে পারে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে বেইজিং ইতিবাচক অবস্থানে রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুনঃ চালু হচ্ছে প্রবাসী কার্ড, সবার আগে কারা পাবেন কিভাবে পাবেন
চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের কৃষিপণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে জাতীয় ফল কাঁঠালের জন্যও চীনের বিশাল বাজারে নতুন সুযোগ সৃষ্টি হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং টেকসই সমাধান খুঁজে বের করতে চীন মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।
আরও পড়ুনঃ গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার
এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


