দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের নিট মুনাফা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৪৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯৭ দশমিক ০৭ কোটি টাকা।
তবে মুনাফা কমলেও রাজস্ব বেড়েছে। ওই প্রান্তিকে বিকাশের নিট রাজস্ব দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫১ শতাংশ বেশি।
মুনাফা কমার কারণ
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূল পরিচালন ব্যয় এবং প্রশাসনিক খরচ বেড়ে যাওয়ার কারণেই মূলত নিট মুনাফায় এই পতন ঘটেছে।
যদিও প্রান্তিক ভিত্তিতে মুনাফা কমেছে, তবে বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত আর্থিক চিত্র তুলনামূলকভাবে ইতিবাচক। এই নয় মাসে বিকাশ মোট ৫৫৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত ২০২৫ সালের একই সময়ের ৫০৪ দশমিক ৭৮ কোটি টাকার চেয়ে বেশি।
নয় মাসের রাজস্বও বেড়েছে
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বিকাশের পুঞ্জীভূত নিট রাজস্ব পৌঁছেছে ৫ হাজার ৩৯৮ কোটি টাকায়। গত বছরের প্রথম নয় মাসে এই রাজস্ব ছিল ৪ হাজার ৮৩৭ কোটি টাকা।
বিকাশ ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশের এমএফএস খাতে প্রতিষ্ঠানটির একটি বড় অংশীদারিত্ব রয়েছে এবং বর্তমানে এর গ্রাহক সংখ্যা আট কোটির বেশি।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


